Elegance By Sanzida
Elegance By Sanzida · স্কিন কেয়ার গাইড

সঠিক নিয়মে ব্যবহার,
সেরা ফলাফল।

প্রতিটি প্রোডাক্ট কার জন্য, কখন, কীভাবে আর কোনটার সাথে মিলিয়ে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাবেন — ধাপে ধাপে, ছবিসহ, এক পেজে।

প্রোডাক্ট
২০টি
রুটিন
সকাল + রাত
নিরাপত্তা
৬টি নিয়ম
  1. ১

    রুটিন দেখুন

    সকাল আর রাতে কোনটার পর কোনটা — ক্রম মানলেই অর্ধেক কাজ শেষ।

  2. ২

    নিয়মগুলো মনে রাখুন

    ৬টি সোনালি নিয়ম মানলে রেজাল্ট দ্রুত আর নিরাপদ।

  3. ৩

    প্রোডাক্ট ধরে ধাপে ধাপে

    আপনার প্রোডাক্টে ক্লিক করুন — ছবি দেখে ঠিক সেভাবে লাগান।

ধাপে ধাপে

ত্বকে লাগানোর সঠিক ক্রম

পাতলা থেকে ঘন — আগে পরিষ্কার, তারপর সিরাম, তারপর ক্রিম। দিনে সবশেষে সানস্ক্রিন। প্রতিটি ধাপে ক্লিক করে বিস্তারিত দেখুন।

সকালের রুটিন

রোদ থেকে সুরক্ষা আর গ্লো

  1. ১ফেসওয়াশঅ্যানমিন্ডি হোয়াইটেনিং ফেসওয়াশ
  2. ২সিরাম বা এসেন্স (একটাই)অ্যানমিন্ডি হোয়াইটেনিং সিরাম
  3. ৩ক্রিমএনজিএনজি হোয়াইটেনিং ক্রিম
  4. ৪সানস্ক্রিন — সবশেষেডেইলি শিল্ড সানস্ক্রিন এসপিএফ ৬০+

এনজিএনজি দিনে লাগালে উপরে অবশ্যই সানস্ক্রিন। বাইরে থাকলে ২–৩ ঘণ্টা পর আবার সানস্ক্রিন দিন।

মনে রাখুন

সেরা রেজাল্টের ৬টি সোনালি নিয়ম

০১

একবারে একটা সিরাম

অ্যানমিন্ডি সিরাম অথবা শেনইয়াং এসেন্স — দুটো একসাথে না।

০২

দিনে সানস্ক্রিন

হোয়াইটেনিং রুটিনের সাথে দিনে সানস্ক্রিন না দিলে রোদে নতুন দাগ পড়ে।

০৩

পিলিংয়ের রাত আলাদা

যে রাতে পিলিং ক্রিম, সে রাতে ব্রণের সিরাম না। পিলিং সপ্তাহে ১–২ বার।

০৪

নতুন প্রোডাক্টে প্যাচ টেস্ট

প্রথমবার কানের পেছনে বা হাতের ভেতরে অল্প লাগিয়ে দেখুন।

০৫

গর্ভাবস্থায় সাবধান

আই স্টিক (রেটিনল) ব্যবহার করবেন না; অন্য হোয়াইটেনিং প্রোডাক্টের আগে ডাক্তারের পরামর্শ নিন।

০৬

শিশুর জন্য শুধু কাকাটং

অ্যালোভেরা জেল ৩ বছরের কম বয়সী শিশুর জন্য না; শিশুকে হোয়াইটেনিং প্রোডাক্ট দেবেন না।

প্রোডাক্ট গাইড

প্রতিটি প্রোডাক্টের পূর্ণ নিয়ম

মুখের যত্ন

পরিষ্কার → সিরাম → ক্রিম → সানস্ক্রিন — এই ক্রমেই সেরা রেজাল্ট

Face Wash Anmindy whitening

অ্যানমিন্ডি হোয়াইটেনিং ফেসওয়াশ

Face Wash Anmindy whitening

কখন
সকাল ও রাত
কোথায়
পুরো মুখ ও গলা
অ্যানমিন্ডি হোয়াইটেনিং ফেসওয়াশ — ব্যবহারের সঠিক নিয়ম

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    মুখ ভেজান

    হালকা গরম বা সাধারণ পানিতে পুরো মুখ ভিজিয়ে নিন।

  2. ২

    ফেনা করুন

    হাতের তালুতে অল্প ফেসওয়াশ নিয়ে একটু পানি দিয়ে ঘন ফেনা করুন।

  3. ৩

    গোল করে ম্যাসাজ

    কপাল, গাল, নাকের পাশ আর থুতনিতে আলতো গোল গোল করে ৩০–৬০ সেকেন্ড ম্যাসাজ করুন।

  4. ৪

    ধুয়ে শুকান

    পরিষ্কার পানিতে ধুয়ে নরম তোয়ালে দিয়ে চেপে চেপে মুছুন — ঘষবেন না।

  5. ৫

    পরের ধাপ

    এরপর সিরাম বা এসেন্স, তারপর ক্রিম।

কার জন্য

তৈলাক্ত, ময়লা জমা, ব্রণপ্রবণ বা মলিন ত্বক; হোয়াইটেনিং রুটিনের প্রথম ধাপ

যা পাবেন

  • ঘন ফোমে মুখের অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করে
  • নিয়াসিনামাইড ও আরবুটিন — পরিষ্কারের সাথে দাগ আর মলিনভাবেও কাজ করে
  • পরের সিরাম ও ক্রিম ভালোভাবে বসে
মূল উপাদান ও কাজ

নিয়াসিনামাইড, আলফা-আরবুটিন, ৩৭৭ ও ৫৭৭ (রেজরসিনল), বিসাবোলল; ফোমিং ক্লিনজার বেস। স্পেশাল হোয়াইটেনিং কসমেটিক হিসেবে নিবন্ধিত, ১২০ গ্রাম।

সতর্কতা

  • শুষ্ক বা সংবেদনশীল ত্বকে দিনে একবার (রাতে) যথেষ্ট, পরে অবশ্যই ক্রিম
  • চোখে লাগবে না
Anmindy Whitening Serum

অ্যানমিন্ডি হোয়াইটেনিং সিরাম

Anmindy Whitening Serum

কখন
দুই বেলা
কোথায়
পুরো মুখ ও গলা
অ্যানমিন্ডি হোয়াইটেনিং সিরাম — ব্যবহারের সঠিক নিয়ম

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    মুখ পরিষ্কার

    ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে আলতো মুছে নিন।

  2. ২

    কয়েক ফোঁটা নিন

    আঙুলের ডগা বা তালুতে ২–৩ ফোঁটা সিরাম নিন।

  3. ৩

    চেপে চেপে লাগান

    কপাল, দুই গাল, নাক ও থুতনিতে দিয়ে আলতো চাপ দিয়ে ম্যাসাজ করুন, দাগের জায়গায় একটু বেশি।

  4. ৪

    শোষণ হতে দিন

    ১–২ মিনিট অপেক্ষা করুন, ত্বক টেনে নিলে তার উপরে ক্রিম।

  5. ৫

    সকালে সানস্ক্রিন

    সকালে রুটিনের একদম শেষে সানস্ক্রিন দিন।

কার জন্য

দাগ, পিগমেন্টেশন, মলিন ও অসমান ত্বক; বড় পোরস; যারা ক্রিমের রেজাল্ট দ্রুত চান

যা পাবেন

  • একাধিক হোয়াইটেনিং উপাদান মেলানিন তৈরি কমিয়ে দাগ ও মলিনভাব হালকা করে, রং সমান করে
  • পোরস ছোট দেখায়, ত্বক টানটান ও গ্লাস-স্কিন লুক
  • আর্দ্রতা দেয়, ফাইন লাইন কমায়, ত্বক নরম ও প্রশান্ত
মূল উপাদান ও কাজ

নিয়াসিনামাইড, আলফা-আরবুটিন, ৩৭৭ ও ৫৭৭ (রেজরসিনল), ভিটামিন সি ডেরিভেটিভ — দাগ ও উজ্জ্বলতায়; উইচ হ্যাজেল — পোরস ও তেল; প্যান্থেনল, অ্যালানটোইন, হায়ালুরোনিক অ্যাসিড, কপার পেপটাইড, সেন্টেলা — মেরামত ও আর্দ্রতা; জিনসেং, জাফরান, ব্ল্যাক ট্রাফল। স্পেশাল হোয়াইটেনিং কসমেটিক হিসেবে চীনে নিবন্ধিত।

সতর্কতা

  • প্রথমবার কানের পেছনে বা হাতের ভেতরের দিকে অল্প লাগিয়ে দেখে নিন; জ্বালা হলে বন্ধ করুন (বক্সেও লেখা)
  • চোখে লাগবে না
  • গর্ভাবস্থায় আগে ডাক্তারের পরামর্শ নিন
SHENYANG Tightening Comfort Whitening Essence

শেনইয়াং হোয়াইটেনিং এসেন্স

SHENYANG Tightening Comfort Whitening Essence

কখন
দুই বেলা
কোথায়
পুরো মুখ ও গলা
শেনইয়াং হোয়াইটেনিং এসেন্স — ব্যবহারের সঠিক নিয়ম

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    মুখ পরিষ্কার

    সকাল ও রাতে মুখ ধুয়ে আলতো মুছে নিন।

  2. ২

    অল্প নিন

    তালুতে অল্প এসেন্স নিন — পানির মতো পাতলা, অল্পেই ছড়ায়।

  3. ৩

    মুখ ও গলায়

    মুখ আর গলায় চেপে চেপে লাগিয়ে নিচ থেকে উপরে আলতো ম্যাসাজ করুন।

  4. ৪

    তারপর ক্রিম

    শোষণ হলে ক্রিম; সকালে শেষে সানস্ক্রিন। অ্যানমিন্ডি সিরামের সাথে একসাথে না — একটাই।

কার জন্য

মেছতা, পুরনো বা জেদি দাগ, পিগমেন্টেশন; যারা প্রিমিয়াম, টানটান ও দ্রুত রেজাল্ট চান

যা পাবেন

  • ৫৭৭ + নিয়াসিনামাইড — মেলানিন তৈরির মূল ধাপে কাজ করে কালো দাগ, মেছতা ও পিগমেন্টেশন হালকা করে
  • ত্বক টানটান, মসৃণ ও দৃঢ় করে
  • পাতলা পানির মতো টেক্সচার, চিটচিটে না, আর্দ্রতা ধরে রাখে
মূল উপাদান ও কাজ

৪-বিউটাইল রেজরসিনল (৫৭৭) আর নিয়াসিনামাইড — মূল হোয়াইটেনিং জুটি; হায়ালুরোনিক অ্যাসিড, এক্টোইন, ট্রেমেলা — আর্দ্রতা ও প্রশান্তি; লিকোরিস, মুগ ডাল, কাভা — শান্ত ও উজ্জ্বল; ভিটামিন ই। স্পেশাল হোয়াইটেনিং কসমেটিক হিসেবে চীনে অনুমোদিত, ৩০ মিলি।

সতর্কতা

  • প্রথমবার কানের পেছনে বা হাতের ভেতরের দিকে অল্প লাগিয়ে দেখে নিন; জ্বালা হলে বন্ধ করুন (বক্সেও লেখা)
  • একই সময়ে অ্যানমিন্ডি সিরাম আর এসেন্স দুটো না — যেকোনো একটা সিরাম বেছে নিন
  • গর্ভাবস্থায় আগে ডাক্তারের পরামর্শ নিন
PoM ChEy Luxury Edition Face Cream

পম চে লাক্সারি এডিশন ফেস ক্রিম

PoM ChEy Luxury Edition Face Cream

কখন
রাতে (মূল), চাইলে সকালেও — সকালে সানস্ক্রিনসহ
কোথায়
পুরো মুখ ও গলা
পম চে লাক্সারি এডিশন ফেস ক্রিম — ব্যবহারের সঠিক নিয়ম

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    মুখ পরিষ্কার ও শুকনো

    ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে পুরোপুরি শুকিয়ে নিন। সিরাম ব্যবহার করলে আগে সিরাম।

  2. ২

    মটরদানা পরিমাণ

    আঙুলের ডগায় অল্প ক্রিম নিন — মুখ ও গলার জন্য একটা মটরদানার মতো যথেষ্ট।

  3. ৩

    ৫ জায়গায় ফোঁটা

    কপাল, দুই গাল, নাক আর থুতনিতে ছোট ছোট ফোঁটা দিন।

  4. ৪

    উপরের দিকে ছড়ান

    নিচ থেকে উপরে, ভেতর থেকে বাইরে আলতো চাপ দিয়ে পুরো মুখ ও গলায় মিশিয়ে দিন।

  5. ৫

    রাতেই সেরা

    রাতে লাগিয়ে ঘুমান। দিনে লাগালে উপরে অবশ্যই সানস্ক্রিন, আর সারাদিন পর্যাপ্ত পানি পান করুন।

ফলাফল কবে

নিয়মিত ব্যবহারে ৭–১৫ দিনের মধ্যে পরিবর্তন দেখা যায়। একটি ক্রিম প্রায় ৩০ দিন চলে। পূর্ণ ফলাফলের জন্য নিয়মিত ৩টি ক্রিমের কোর্স।

কার জন্য

যাদের ত্বক কালচে বা চাপা, মলিন, দাগ-ছোপ আছে, যারা গভীর ও দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা আর অ্যান্টি-এজিং একসাথে চান; সব ধরনের ত্বক

যা পাবেন

  • ত্বকের রং উজ্জ্বল ও ফর্সা করে, প্রথম দিন থেকেই গ্লো
  • কালো দাগ, ব্রণের দাগ ও ছোপ হালকা করে
  • ফাইন লাইন ও রিঙ্কেল কমিয়ে ত্বক টানটান ও তরুণ দেখায় (অ্যান্টি-এজিং)
  • গভীর আর্দ্রতা — ত্বক বেবি স্কিনের মতো নরম, মসৃণ, চিটচিটে না
মূল উপাদান ও কাজ

নিয়াসিনামাইড, গ্লুটাথিয়ন, কোজিক অ্যাসিড আর ভিটামিন সি — একসাথে মেলানিন কমিয়ে রং উজ্জ্বল করে; টাইটানিয়াম ডাইঅক্সাইড — লাগানোর সাথে সাথে উজ্জ্বল লুক; হায়ালুরোনিক অ্যাসিড, কোলাজেন, ফাইব্রোনেক্টিন, ইউরিয়া — আর্দ্রতা ও টানটান ভাব; জিনসেং, পার্ল, আপেল স্টেম সেল, আদা, অ্যালানটোইন, বিসাবোলল — পুষ্টি ও প্রশান্তি। থাই ফর্মুলা।

সতর্কতা

  • প্রথমবার কানের পেছনে বা হাতের ভেতরের দিকে অল্প লাগিয়ে দেখে নিন; জ্বালা হলে বন্ধ করুন
  • চোখের ভেতরে লাগবে না
NGNG Whitening Cream

এনজিএনজি হোয়াইটেনিং ক্রিম

NGNG Whitening Cream

কখন
দুই বেলা — দিনে সানস্ক্রিনসহ
কোথায়
পুরো মুখ ও গলা
এনজিএনজি হোয়াইটেনিং ক্রিম — ব্যবহারের সঠিক নিয়ম

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    মুখ পরিষ্কার

    ফেসওয়াশ বা সাবান দিয়ে মুখ ধুয়ে শুকিয়ে নিন।

  2. ২

    পাতলা করে নিন

    অল্প ক্রিম আঙুলে নিয়ে কপাল, গাল, নাক ও থুতনিতে ফোঁটা দিন।

  3. ৩

    সমানভাবে মেশান

    পাতলা করে মুখ ও গলায় সমানভাবে মিশিয়ে দিন — দাগের জায়গায় আলতো চাপ।

  4. ৪

    দিনে সানস্ক্রিন

    দিনে লাগালে উপরে অবশ্যই সানস্ক্রিন। রাতে নাইট ক্রিম হিসেবে লাগিয়ে সকালে মুখ ধুয়ে নিন।

ফলাফল কবে

নিয়মিত ব্যবহারে ৭–১৫ দিনের মধ্যে পরিবর্তন দেখা যায়। একটি ক্রিম প্রায় ৩০ দিন চলে। পূর্ণ ফলাফলের জন্য নিয়মিত ৩টি ক্রিমের কোর্স।

কার জন্য

মেছতা, পিগমেন্টেশন, ব্রণের দাগ, ট্যান, মলিন ত্বক; যারা সাথে সাথে মেকআপের মতো উজ্জ্বল লুক চান; সংবেদনশীল ত্বকেও ব্যবহারযোগ্য (বক্সে লেখা)

যা পাবেন

  • লাগানোর সাথে সাথে মেকআপ ছাড়াই মেকআপের মতো উজ্জ্বল, দাগ ঢাকা লুক — সারাদিন থাকে
  • মেছতা, পিগমেন্টেশন, ব্রণের দাগ ও ট্যান হালকা করে, নতুন দাগ হতে বাধা দেয়
  • ত্বক নরম, মসৃণ ও হাইড্রেটেড, প্রশান্ত রাখে; ফাইন লাইন কমায়
মূল উপাদান ও কাজ

৩৭৭ (ফিনাইলইথাইল রেজরসিনল) আর ৫৭৭ (৪-বিউটাইল রেজরসিনল) — মেলানিন তৈরি থামানোর শক্তিশালী হোয়াইটেনিং উপাদান; ট্র্যানেক্সামিক অ্যাসিড ও আলফা-আরবুটিন — মেছতা ও দাগে; নিয়াসিনামাইড, ভিটামিন সি ডেরিভেটিভ; টাইটানিয়াম ডাইঅক্সাইড — সাথে সাথে উজ্জ্বল লুক; সেন্টেলা, জিনসেং, জাফরান, বার্ড'স নেস্ট, ভিটামিন ই, ফুলেরিন। কোরিয়ান ও আমদানি করা কাঁচামাল।

সতর্কতা

  • প্রথমবার কানের পেছনে বা হাতের ভেতরের দিকে অল্প লাগিয়ে দেখে নিন; জ্বালা হলে বন্ধ করুন
  • গর্ভবতী বা বুকের দুধ খাওয়ালে আগে ডাক্তারের পরামর্শ নিন (অল্প ভিটামিন এ ডেরিভেটিভ আছে)
Dongnaier Whitening Face Night Cream

ডংনাইয়ার হোয়াইটেনিং ক্রিম

Dongnaier Whitening Face Night Cream

কখন
রাতে (মূল)
কোথায়
পুরো মুখ ও গলা
ডংনাইয়ার হোয়াইটেনিং ক্রিম — ব্যবহারের সঠিক নিয়ম

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    রাতে মুখ পরিষ্কার

    রাতে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে শুকিয়ে নিন।

  2. ২

    অল্প পরিমাণ

    আঙুলের ডগায় অল্প ক্রিম নিয়ে মুখে কয়েক জায়গায় ফোঁটা দিন।

  3. ৩

    সমানভাবে লাগান

    পুরো মুখে সমানভাবে আলতো ম্যাসাজ করে শোষণ করান, তারপর ঘুমান।

  4. ৪

    দিনে হলে

    দিনে লাগালে উপরে সানস্ক্রিন দিন।

কার জন্য

প্রাপ্তবয়স্ক, সব ধরনের ত্বক; বাজেটে হোয়াইটেনিং ক্রিম চান যারা; সংবেদনশীল ত্বকেও স্যুট করে

যা পাবেন

  • কালো দাগ হালকা করে, ত্বক উজ্জ্বল ও ফর্সা করে
  • অ্যান্টি-রিঙ্কেল ও অ্যান্টি-এজিং যত্ন
  • মুখের ময়েশ্চারাইজার — রাতে আর্দ্রতা ধরে রেখে সকালে ত্বক নরম ও মসৃণ
মূল উপাদান ও কাজ

মূল উপাদান নিয়াসিনামাইড (ভিটামিন বি৩) — দাগ, মলিনভাব ও অসমান রং হালকা করে, ত্বকের বাধা মজবুত করে।

সতর্কতা

  • প্রথমবার কানের পেছনে বা হাতের ভেতরের দিকে অল্প লাগিয়ে দেখে নিন; জ্বালা হলে বন্ধ করুন
  • প্রাপ্তবয়স্কদের জন্য
Daily Shield Sunscreen SPF 60+

ডেইলি শিল্ড সানস্ক্রিন এসপিএফ ৬০+

Daily Shield Sunscreen SPF 60+

কখন
সকাল / দিনে
কোথায়
পুরো মুখ ও গলা
ডেইলি শিল্ড সানস্ক্রিন এসপিএফ ৬০+ — ব্যবহারের সঠিক নিয়ম

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    সবশেষে লাগান

    সকালের রুটিনের একদম শেষ ধাপ — ক্রিম পুরো শোষণ হওয়ার পর।

  2. ২

    দুই আঙুল পরিমাণ

    তর্জনী আর মধ্যমা আঙুল বরাবর লম্বা করে সানস্ক্রিন নিন — মুখ ও ঘাড়ের জন্য।

  3. ৩

    সমানভাবে ঢাকুন

    কপাল, গাল, নাক, থুতনি, কানের পাশ ও ঘাড়ে সমানভাবে ছড়িয়ে দিন।

  4. ৪

    ১৫ মিনিট আগে

    বাইরে যাওয়ার অন্তত ১৫ মিনিট আগে লাগান।

  5. ৫

    আবার লাগান

    বাইরে থাকলে, বেশি ঘামলে বা মুখ মুছলে ২–৩ ঘণ্টা পর আবার দিন।

সেরা ফলাফলের জন্য সাথে নিন

কার জন্য

সবাই — বিশেষ করে যারা হোয়াইটেনিং ক্রিম বা সিরাম ব্যবহার করেন, রোদে বের হন বা ঘামেন

যা পাবেন

  • SPF 60+ PA+++ — UVA ও UVB দুই ধরনের রোদ থেকেই উচ্চ সুরক্ষা; ট্যান, নতুন দাগ আর রোদে বুড়িয়ে যাওয়া ঠেকায়
  • ওয়াটারপ্রুফ ও ঘামেও টিকে থাকে, হালকা ফ্রেশ টেক্সচার
  • ময়েশ্চারাইজিং আর হালকা উজ্জ্বল করে (টোন-আপ), মেকআপের নিচে বেস হিসেবেও
  • হোয়াইটেনিং রুটিনের ফল নষ্ট হতে দেয় না
মূল উপাদান ও কাজ

সাদোয়ার ময়েস্ট সানস্ক্রিন — SPF 60+ PA+++, ৬-ইন-১ সুরক্ষা ও আর্দ্রতা।

Dana Kata Pori Combo

ডানা কাটা পরী কম্বো

Dana Kata Pori Combo

কখন
সকাল ও রাত
কোথায়
পুরো মুখ ও গলা
ডানা কাটা পরী কম্বো — ব্যবহারের সঠিক নিয়ম

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    ফেসওয়াশ

    ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে আলতো মুছে নিন।

  2. ২

    সিরাম

    কয়েক ফোঁটা সিরাম চেপে চেপে লাগিয়ে শোষণ হতে দিন।

  3. ৩

    এনজিএনজি ক্রিম

    এরপর এনজিএনজি ক্রিম পাতলা করে মুখ ও গলায়।

  4. ৪

    দিনে সানস্ক্রিন

    দিনে ক্রিম লাগালে উপরে সানস্ক্রিন। সকাল ও রাত — দুই বেলাই এই রুটিন।

কার জন্য

মুখের পুরো হোয়াইটেনিং রুটিন একসাথে চান যারা

যা পাবেন

  • অ্যানমিন্ডি সিরাম + অ্যানমিন্ডি ফেসওয়াশ + এনজিএনজি ক্রিম + লিপ সিরাম গিফট
  • পরিষ্কার → দাগ → ফর্সা — তিন ধাপের সম্পূর্ণ যত্ন

বিশেষ যত্ন

ব্রণ, মরা চামড়া, চোখ ও ঠোঁটের জন্য আলাদা যত্ন

Acne Spot Correcting Serum

অ্যাকনে স্পট কারেক্টিং সিরাম

Acne Spot Correcting Serum

কখন
রাতে, শুধু ব্রণের উপর
কোথায়
শুধু দাগ / ব্রণের উপর
অ্যাকনে স্পট কারেক্টিং সিরাম — ব্যবহারের সঠিক নিয়ম

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    রাতে মুখ ধুয়ে নিন

    ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে পুরো শুকিয়ে নিন।

  2. ২

    শুধু ব্রণের উপর

    খুব অল্প সিরাম নিয়ে শুধু ব্রণ বা বন্ধ পোরসের উপর ছুঁইয়ে দিন — পুরো মুখে না।

  3. ৩

    নিজে শুকাতে দিন

    ঘষবেন না, নিজে থেকে শুকাতে দিন। চাইলে আশপাশে ক্রিম।

  4. ৪

    সারা রাত রাখুন

    সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলুন, দিনে সানস্ক্রিন।

কার জন্য

ব্রণ, ফোলা বা লাল ব্রণ, বন্ধ পোরস (হোয়াইটহেড) আর ব্রণের পরের দাগ

যা পাবেন

  • স্যালিসাইলিক অ্যাসিড ও টি ট্রি — ব্রণ শুকায়, পোরস পরিষ্কার করে
  • নিয়াসিনামাইড, অ্যালানটোইন, লিকোরিস — লালচে ভাব ও ফোলা কমায়
  • শুধু ব্রণের উপর লাগানো যায়, পুরো মুখ ভারী লাগে না
মূল উপাদান ও কাজ

স্যালিসাইলিক অ্যাসিড, টি ট্রি অয়েল, নিয়াসিনামাইড, অ্যালানটোইন, ডাইপটাশিয়াম গ্লাইসিরাইজেট (লিকোরিস), গ্লিসারিন। কারিতে S.O.S, ৫ মিলি।

সতর্কতা

  • যে রাতে পিলিং ক্রিম ব্যবহার করবেন সে রাতে না
  • কাটা বা ফাটা ব্রণে না
  • গর্ভাবস্থায় আগে ডাক্তারের পরামর্শ নিন
Siwonong Peeling Cream

সিওনং পিলিং ক্রিম

Siwonong Peeling Cream

কখন
সপ্তাহে ১–২ বার, রাতে
কোথায়
পুরো মুখ ও গলা
সিওনং পিলিং ক্রিম (Siwonong Peeling Cream)রুটিনের ধাপ ২

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    সপ্তাহে ১–২ রাত

    শুধু সপ্তাহে ১–২ বার, রাতে — এর বেশি না।

  2. ২

    শুকনো মুখে

    পরিষ্কার, পুরো শুকনো মুখে অল্প পরিমাণ লাগান।

  3. ৩

    খুব আলতো ঘষুন

    আঙুলের ডগায় খুব আলতো গোল করে ঘষুন — চাপ দেবেন না।

  4. ৪

    ময়লা উঠে আসবে

    মরা চামড়া রোল হয়ে উঠলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

  5. ৫

    তারপর প্রশান্তি

    অ্যালোভেরা জেল বা নাইট ক্রিম লাগান। সেই রাতে ব্রণের সিরাম না।

কার জন্য

রুক্ষ ত্বক, মরা চামড়া, ব্ল্যাকহেড, মলিন ভাব, ক্রিম বসে না

যা পাবেন

  • ঘষলে জমে থাকা মরা চামড়া ও ময়লা রোল হয়ে বের হয় — ডিপ পোর ক্লিনজিং
  • ত্বক নরম, মসৃণ ও ফ্রেশ; পরের সিরাম-ক্রিম ভালো বসে
  • ধোয়ার পর টান টান ভাব হয় না
মূল উপাদান ও কাজ

সেন্টেলা (স্নো গ্রাস), নিয়াসিনামাইড, হায়ালুরোনিক অ্যাসিড, অ্যালানটোইন, জোজোবা, ক্যামেলিয়া ও আঙুর বীজ তেল, কোলাজেন। শুধু ঘষার মাধ্যমে (ফিজিক্যাল) এক্সফোলিয়েশন — কোনো অ্যাসিড নেই, ১০০ গ্রাম।

সতর্কতা

  • জোরে ঘষবেন না
  • ব্রণ ফুলে থাকলে, কাটা বা রোদে পোড়া ত্বকে না
  • যেদিন পিলিং সেদিন অ্যাকনে স্পট সিরাম না
Bright Eye Care Stick

ব্রাইট আই কেয়ার স্টিক

Bright Eye Care Stick

কখন
রাতে (মূল)
কোথায়
চোখের নিচে
ব্রাইট আই কেয়ার স্টিক — ব্যবহারের সঠিক নিয়ম

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    রুটিনের শেষে

    রাতে মুখে ক্রিম লাগানোর পর, সবশেষে।

  2. ২

    চোখের নিচে হালকা

    স্টিকটা চোখের নিচের হাড় বরাবর ভেতর থেকে বাইরে হালকা করে বুলিয়ে দিন — চোখের একদম কিনারায় না।

  3. ৩

    অনামিকা দিয়ে ট্যাপ

    অনামিকা আঙুল দিয়ে আলতো ট্যাপ করে শোষণ করান।

  4. ৪

    দিনে হলে

    রাতেই সবচেয়ে ভালো; দিনে লাগালে উপরে সানস্ক্রিন। গর্ভাবস্থায় ব্যবহার করবেন না।

কার জন্য

চোখের নিচে কালো দাগ, ফাইন লাইন, ক্লান্ত ভাব

যা পাবেন

  • রেটিনল ও অ্যাডেনোসিন — চোখের চারপাশের ফাইন লাইন কমায়, ত্বক টানটান ও নরম
  • ডার্ক সার্কেল হালকা দেখায়
  • স্টিক — হাত না লাগিয়ে সহজে লাগানো যায়
মূল উপাদান ও কাজ

রেটিনল, অ্যাডেনোসিন, ভিটামিন ই। সাদোয়ার, ৩ গ্রাম।

সতর্কতা

  • গর্ভবতী বা বুকের দুধ খাওয়ালে ব্যবহার করবেন না (রেটিনল)
  • চোখের ভেতরে লাগবে না
  • প্রথমবার কানের পেছনে বা হাতের ভেতরের দিকে অল্প লাগিয়ে দেখে নিন; জ্বালা হলে বন্ধ করুন
Plush Lip Serum Essence

প্লাশ লিপ সিরাম এসেন্স

Plush Lip Serum Essence

কখন
যেকোনো সময়
কোথায়
ঠোঁটে
প্লাশ লিপ সিরাম এসেন্স (Plush Lip Serum Essence)

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    পরিষ্কার ঠোঁট

    লিপস্টিক বা ময়লা মুছে ঠোঁট পরিষ্কার করে নিন।

  2. ২

    পাতলা করে লাগান

    ঠোঁটের মাঝখান থেকে কোণের দিকে লাগান।

  3. ৩

    দিনে কয়েকবার

    দিনে প্রয়োজনমতো কয়েকবার। তাপমাত্রায় রং একটু বদলায় — এটাই এর বিশেষত্ব।

  4. ৪

    রাতে বেশি করে

    ঘুমানোর আগে একটু বেশি করে লাগিয়ে রাখুন।

কার জন্য

শুষ্ক, ফাটা বা কালচে ঠোঁট; যারা হালকা গোলাপি প্রাকৃতিক রং চান

যা পাবেন

  • রোজ লিপ অয়েল — ঠোঁটের তাপমাত্রায় রং বদলে প্রত্যেকের ঠোঁটে নিজস্ব হালকা গোলাপি আভা
  • ঠোঁট নরম, প্লাম্প ও গ্লসি; শুষ্কতা ও ফাটা ভাব কমায়
  • লিপস্টিকের নিচে বেস হিসেবেও
মূল উপাদান ও কাজ

রোজ লিপ অয়েল, ৫ মিলি।

Aloe Vera Gel For Face & Body

অ্যালোভেরা জেল (ফেস ও বডি)

Aloe Vera Gel For Face & Body

কখন
যেকোনো সময়
কোথায়
পুরো মুখ ও গলা
অ্যালোভেরা জেল (ফেস ও বডি) — ব্যবহারের সঠিক নিয়ম

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    প্রতিদিনের জন্য

    মুখ ধোয়া বা গোসলের পর মুখ ও শরীরে পাতলা করে লাগান।

  2. ২

    মাস্ক হিসেবে

    সপ্তাহে কয়েকদিন মুখে মোটা করে লাগিয়ে ১৫ মিনিট রাখুন।

  3. ৩

    ধুয়ে ফেলুন

    মাস্ক হলে ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ক্রিম লাগান।

  4. ৪

    পিলিংয়ের পর

    পিলিং ক্রিমের পরে লাগালে ত্বক শান্ত থাকে।

কার জন্য

শুষ্ক, সংবেদনশীল, লালচে বা রোদে পোড়া ত্বক; গরমে হালকা ময়েশ্চারাইজার চান যারা

যা পাবেন

  • রোদে পোড়া ও অস্বস্তিকর ত্বক ঠান্ডা ও শান্ত করে
  • শুষ্কতা কমিয়ে নরম ও হাইড্রেটেড
  • ফেস ও বডিতে ফ্রেশ গ্লাস-স্কিন গ্লো
মূল উপাদান ও কাজ

অ্যালো বারবাডেনসিস পাতার পানি, গ্লিসারিন, অ্যালানটোইন।

সতর্কতা

  • ৩ বছরের কম বয়সী শিশুর জন্য না (বোতলে লেখা)
  • প্রথমবার কানের পেছনে বা হাতের ভেতরের দিকে অল্প লাগিয়ে দেখে নিন; জ্বালা হলে বন্ধ করুন
Sadoer Face Sheet Mask

সাডোয়ার ফেস শিট মাস্ক

Sadoer Face Sheet Mask

কখন
সপ্তাহে ২–৩ বার
কোথায়
পুরো মুখ ও গলা
সাডোয়ার ফেস শিট মাস্ক (Sadoer Face Sheet Mask)

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    মুখ পরিষ্কার

    ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে আলতো মুছে নিন।

  2. ২

    মাস্ক বসান

    প্যাকেট খুলে মাস্কের চোখ-নাক-মুখের ফুটো মিলিয়ে মুখে বসান, বাতাস চেপে বের করে দিন।

  3. ৩

    ১৫–২০ মিনিট

    আরাম করে শুয়ে বা বসে ১৫–২০ মিনিট রাখুন।

  4. ৪

    বাকিটা ম্যাসাজ

    মাস্ক খুলে মুখে থাকা এসেন্স আলতো চাপ দিয়ে শোষণ করান — ধোবেন না।

  5. ৫

    সপ্তাহে ২–৩ বার

    নিয়মিত সপ্তাহে ২–৩ বার।

কার জন্য

শুষ্ক বা ক্লান্ত ত্বক, অনুষ্ঠানের আগে ইনস্ট্যান্ট গ্লো

যা পাবেন

  • ১৫–২০ মিনিটে ইনস্ট্যান্ট হাইড্রেশন ও উজ্জ্বল লুক

শরীর ও প্রতিদিনের যত্ন

হাত-পা, পুরো শরীর, শিশু আর দাঁতের যত্ন

PoM ChEy Luxury Body Cream

পম চে লাক্সারি বডি ক্রিম

PoM ChEy Luxury Body Cream

কখন
দুই বেলা, গোসলের পর
কোথায়
শরীর, হাত-পা
পম চে লাক্সারি বডি ক্রিম (PoM ChEy Luxury Body Cream)রুটিনের ধাপ ৫

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    গোসলের পর

    সকাল ও রাতে গোসলের পর তোয়ালে দিয়ে ত্বক চেপে শুকিয়ে নিন।

  2. ২

    যেখানে ফর্সা চান

    হাত, পা, ঘাড়, কনুই, হাঁটু — যেখানে উজ্জ্বলতা চান সেখানে ক্রিম নিন।

  3. ৩

    নিচ থেকে উপরে

    লম্বা টানে নিচ থেকে উপরে আলতো ম্যাসাজ করে পুরো শোষণ করান।

  4. ৪

    বাইরে সানস্ক্রিন

    বাইরে বের হলে খোলা অংশে সানস্ক্রিন দিন।

ফলাফল কবে

নিয়মিত ব্যবহারে কয়েকদিনেই হাত-পা উজ্জ্বল দেখাতে শুরু করে; পূর্ণ ফলাফলে নিয়মিত কোর্স।

কার জন্য

হাত, পা, ঘাড়, পিঠসহ পুরো শরীর ফর্সা ও উজ্জ্বল করতে চান যারা; সব ধরনের ত্বক

যা পাবেন

  • শরীরের রং উজ্জ্বল ও ফর্সা করে
  • দাগ-ছোপ কমিয়ে সমান টোন দেয়
  • গভীর আর্দ্রতা, রুক্ষ ত্বক মেরামত, নরম ও মসৃণ
মূল উপাদান ও কাজ

নিয়াসিনামাইড, গ্লুটাথিয়ন, আলফা-আরবুটিন, ভিটামিন বি৩, সি ও ই — উজ্জ্বলতা ও দাগে; হায়ালুরোনিক অ্যাসিড, কোলাজেন, মিল্ক প্রোটিন, অ্যালোভেরা — আর্দ্রতা ও নরম ভাব। থাই ফর্মুলা, ২০০ গ্রাম।

সতর্কতা

  • কাটা, ছেঁড়া বা জ্বালাপোড়া ত্বকে লাগাবেন না
  • চোখে লাগবে না
Premium Whitening & Brightening Face & Body Soap

প্রিমিয়াম হোয়াইটেনিং ফেস ও বডি সোপ

Premium Whitening & Brightening Face & Body Soap

কখন
গোসলে, দিনে ১ বার দিয়ে শুরু
কোথায়
শরীর, হাত-পা
প্রিমিয়াম হোয়াইটেনিং ফেস ও বডি সোপ (Premium Whitening & Brightening Face & Body Soap)রুটিনের ধাপ ১

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    ভেজা ত্বক

    গোসলে মুখ বা শরীর ভালো করে ভিজিয়ে নিন।

  2. ২

    ফেনা করুন

    সাবান হাতে ঘষে ঘন ফেনা করুন।

  3. ৩

    ৩০–৪৫ সেকেন্ড

    ফেনা ত্বকে ৩০–৪৫ সেকেন্ড আলতো ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

  4. ৪

    দিনে ১ বার দিয়ে শুরু

    প্রথমে দিনে একবার; পরে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন।

সেরা ফলাফলের জন্য সাথে নিন

কার জন্য

মুখ ও শরীর প্রতিদিন উজ্জ্বল রাখতে চান যারা (প্রি-অর্ডার)

যা পাবেন

  • গ্লুটাথিয়ন, কোজিক অ্যাসিড, আরবুটিন — দাগ ও অসমান রং হালকা করে
  • ভিটামিন সি, ই, কোলাজেন — পরিষ্কার রেখেও ত্বক কোমল
  • মুখ ও শরীরে মলিনভাব কমিয়ে উজ্জ্বল

সতর্কতা

  • প্রথমবার কানের পেছনে বা হাতের ভেতরের দিকে অল্প লাগিয়ে দেখে নিন; জ্বালা হলে বন্ধ করুন
Lemon Vate Cream

লেমন ভেট বডি স্পট ক্রিম

Lemon Vate Cream

কখন
দিনে ১–২ বার
কোথায়
শরীর, হাত-পা
লেমন ভেট বডি স্পট ক্রিম (Lemon Vate Cream)

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    পরিষ্কার শরীর

    গোসল বা জায়গাটা ধুয়ে শুকিয়ে নিন।

  2. ২

    দাগের উপর

    অল্প ক্রিম নিয়ে শুধু দাগের জায়গায় লাগান।

  3. ৩

    শোষণ করান

    আলতো ম্যাসাজ করে শোষণ করান; দিনে ১–২ বার।

কার জন্য

শরীরের কালো দাগ, অসমান টোন

যা পাবেন

  • বডির ডার্ক স্পট ও দাগে টার্গেটেড কেয়ার
  • দ্রুত শোষিত হয়, ত্বক ক্লিয়ার ও স্মুথ

সতর্কতা

  • প্রথমবার কানের পেছনে বা হাতের ভেতরের দিকে অল্প লাগিয়ে দেখে নিন; জ্বালা হলে বন্ধ করুন
Silky Soft Hand Cream

সিল্কি সফট হ্যান্ড ক্রিম

Silky Soft Hand Cream

কখন
যেকোনো সময়
কোথায়
হাতে
সিল্কি সফট হ্যান্ড ক্রিম (Silky Soft Hand Cream)

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    হাত ধুয়ে নিন

    হাত ধুয়ে ভালো করে মুছে নিন।

  2. ২

    অল্প নিন

    এক হাতের পিঠে অল্প ক্রিম নিন।

  3. ৩

    দুই হাতে মেশান

    দুই হাতের পিঠ ঘষে মেশান, তারপর আঙুলের ফাঁক আর নখের চারপাশে ম্যাসাজ করুন।

  4. ৪

    যখন দরকার

    দিনের যেকোনো সময়, বিশেষ করে হাত ধোয়ার পর।

কার জন্য

শুষ্ক, রুক্ষ বা ফাটা হাত

যা পাবেন

  • হাত দ্রুত নরম ও ময়েশ্চারাইজড
  • নন-গ্রিজি, সহজে শোষিত হয়
Kakatong Baby Face & Body cream

কাকাটং বেবি ফেস ও বডি ক্রিম

Kakatong Baby Face & Body cream

কখন
দিনে ১–২ বার
কোথায়
শরীর, হাত-পা
কাকাটং বেবি ফেস ও বডি ক্রিম (Kakatong Baby Face & Body cream)

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    গোসল বা মুখ ধোয়ার পর

    শিশুর ত্বক আলতো মুছে শুকিয়ে নিন।

  2. ২

    অল্প নিন

    আঙুলে অল্প ক্রিম নিয়ে গাল, হাত-পা ও শরীরে ফোঁটা দিন।

  3. ৩

    আলতো মেশান

    খুব আলতো ম্যাসাজ করে শোষণ করান; দিনে ১–২ বার।

কার জন্য

নবজাতক (০+) থেকে শিশু, আর বড়দেরও শুষ্ক, ফাটা ত্বক — কোমল দৈনিক যত্ন (হোয়াইটেনিং না)

যা পাবেন

  • শীত-গরম সব ঋতুতে ত্বক ফাটা ও শুষ্কতা থেকে রক্ষা করে
  • ক্যামেলিয়া ফুল ও পেরিলা নির্যাস — নরম, আর্দ্র, চিটচিটে না
  • হালকা, কোমল ফর্মুলা
মূল উপাদান ও কাজ

ক্যামেলিয়া ফুলের নির্যাস, পেরিলা, সেন্টেলা, ক্যামোমাইল তেল, গ্লিসারিন, অ্যামিনো অ্যাসিড।

সতর্কতা

  • শিশুর ক্ষেত্রে বড়দের তত্ত্বাবধানে ব্যবহার করুন (বক্সে লেখা)
  • অস্বস্তি হলে বন্ধ করুন
UTOGRU Whitening Toothpaste

ইউটোগ্রু হোয়াইটেনিং টুথপেস্ট

UTOGRU Whitening Toothpaste

কখন
সকাল ও রাত
কোথায়
দাঁতে
ইউটোগ্রু হোয়াইটেনিং টুথপেস্ট — ব্যবহারের সঠিক নিয়ম

ধাপে ধাপে ব্যবহার

  1. ১

    মটরদানা পরিমাণ

    ব্রাশে মটরদানার মতো পেস্ট নিন।

  2. ২

    ৩ মিনিট ব্রাশ

    দাঁতের সামনে, পেছনে আর চিবানোর দিকে আলতো গোল করে ৩ মিনিট ব্রাশ করুন।

  3. ৩

    দিনে অন্তত ২ বার

    সকালে নাস্তার পর আর রাতে ঘুমানোর আগে।

কার জন্য

হলদেটে বা দাগযুক্ত দাঁত, মুখে দুর্গন্ধ

যা পাবেন

  • নিয়াসিনামাইড ও প্যাপাইন — দাঁতের উপরের দাগ পরিষ্কার করে সাদা ও ঝকঝকে দেখায়
  • মাড়ি ও এনামেলের যত্ন, দুর্গন্ধ কমায়
মূল উপাদান ও কাজ

নিয়াসিনামাইড, প্যাপাইন (পেঁপের এনজাইম), জাইলিটল, নারকেল তেল, হাইড্রেটেড সিলিকা। ১০০ গ্রাম।

সতর্কতা

  • গিলবেন না; ছোট বাচ্চাদের নিজে নিজে দেবেন না

কোনটা আপনার জন্য, বুঝতে পারছেন না?

আপনার ত্বকের ধরন আর সমস্যা বলুন — আমাদের স্কিন কেয়ার টিম আপনার জন্য সঠিক রুটিন সাজিয়ে দেবে।